সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।

উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি’র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে…

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের এড়োপাড়া এলাকায় এক লাখ টাকা ধার ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর, নারীকে শ্লীলতাহানি এবং টাকা ছিনিয়ে নেওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  • By Admin
  • August 8, 2026
  • 14 views
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 8, 2026
  • 9 views
গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা, নারীর শ্লীলতাহানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

  • By Admin
  • August 8, 2026
  • 11 views
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

  • By Admin
  • August 8, 2026
  • 16 views
টুঙ্গিপাড়ায় পানিতে ডুবেছে ঘরবাড়ি, কবরস্থান, রান্নাঘর দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার, রান্না বন্ধ—সাপের আতঙ্কে রাত কাটছে

রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

  • By Admin
  • August 8, 2026
  • 6 views
রাঙামাটিতে পিসিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • By Admin
  • August 8, 2026
  • 7 views
হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত