“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

 

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৪/০৭/২০২৬ ইং শনিবার

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ‘কুপিজেসিক’ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল ৩ জুলাই, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম গতকাল সন্ধ্যা ১৯:৩০ ঘটিকা থেকে ২০:২০ ঘটিকা পর্যন্ত চুয়াডাঙ্গা রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি ইজি বাইকে বসে থাকা অবস্থায় তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতরে থাকা একটি পুরাতন নষ্ট সার্ভো স্ট্যাবিলাইজারের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪শ ৯৬ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল উদ্দিন (৪৯)। তিনি চুয়াডাঙ্গা সদর থানাধীন রেলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলতাপ হোসেন মালিতা ও মৃত রাবেয়া খাতুনের সন্তান।

অভিযান পরিচালনাকারী দল আসামির কাছ থেকে নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করে:
বুপ্রেনরফাইন ইনজেকশন প্রতি এ্যাম্পুল ০২ মি.লি. করে সর্বমোট ৪৯৬টি এ্যাম্পুল (মোট ৯৯২ মি.লি.)।মাদক লুকানোর কাজে ব্যবহৃত একটি পুরাতন ‘WIDE RANGE SERVO STABILIZER’ এবং একটি বাজারের ব্যাগ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২শ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক মো: মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা জেলায় মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের ধরতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের কঠোর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা

Related Posts

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্যরা চার বছরের বেশি সময় ধরে সম্মানীভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে প্রত্যেক সদস্যের দুই লাখ টাকার…

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

​হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (২০ আগস্ট) সালেহা বেগম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

  • By Admin
  • August 21, 2026
  • 1 views
ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 8 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 7 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 12 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 11 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও