পঞ্চগড় জেলায় তেতুলিয়া ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা

ডেস্ক রিপোর্ট

পঞ্চগড়ে তেতুলিয়ায় সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার জন্মভূমি পঞ্চগড়ে তেতুলিয়া গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিশেষ মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা, ব্যক্তিগত সততা ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুরো অনুষ্ঠানে শোকের আবহ বিরাজ করে।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, রাজধানীতে বিরূপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মরহুমের মরদেহ পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি।

এ কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এছাড়া বিকেল সাড়ে ৫টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে তার নিজ বাড়ির এলাকায় আরও একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ।

এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর পঞ্চগড়জুড়ে শোকের ছায়া নেমে আসে। জন্মস্থান তেঁতুলিয়ার ভজনপুরের নয়াবাড়ি গ্রামেও নেমে আসে শোকের পরিবেশ। জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, শোক বইয়ে শ্রদ্ধা নিবেদন এবং মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হচ্ছে।

এদিকে দলীয় নেতাকর্মীরা জানান, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সংসদ ভবনের নির্ধারিত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 9 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 4 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 16 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন