শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের প্রায় ৪০০ ফুট ইটের রাস্তার একটি অংশের ইট সরিয়ে নেওয়ার পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা ও গণসংহতি আন্দোলন-জিএসএ জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন জিএসএর যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন।
আবেদনে উল্লেখ করা হয়, পূর্ব কৈখালী গ্রামের সাপখালী পিচের রাস্তা থেকে গ্রাম্য ডাক্তার সাইফুল ইসলামের বাড়ির সামনে হয়ে মো. আলফাত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ ফুট রাস্তার জন্য মানবিক ব্যক্তি আলহাজ্ব আবদুল্লাহ গাজী তাহার ক্রয়কৃত নিজস্ব জমি জনস্বার্থে দান করেন। পরে স্থানীয়দের উদ্যোগে ৮ ফুট প্রশস্ত মাটির রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রায় ২০০ ফুট এবং পরে উপজেলা পরিষদের মাধ্যমে আরও প্রায় ২০০ ফুট ইটের রাস্তা নির্মাণ করা হয়।
তবে সম্প্রতি রাস্তার প্রায় ২০০ ফুট অংশ সংস্কারের কথা বলে কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুর রশিদের নির্দেশে রাস্তার ইট খুলে সরিয়ে নেওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সংস্কার কাজ শুরু হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
এতে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো গ্রামবাসী, শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
লিখিত আবেদনে জেলা প্রশাসকের কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, আবেদনটি মো. আলফাত হোসেন, পিতা- মৃত আজগার আলী, গ্রাম- পূর্ব কৈখালী, ইউনিয়ন- কৈখালী, উপজেলা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা স্বাক্ষর করে ১২ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর দাখিল করেন।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 9 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 3 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 16 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন