ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সহকারি পরিচালক পরিবার পরিকল্পনা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) মেজবাহ উদ্দিন

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মানিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, পিএইচডি স্পেস টু লিড প্রকল্পের এসআরএইচ কো-অর্ডিনেটর রকিবুল আলম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) মেজবাহ উদ্দিন বলেন, পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান । একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মা ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আন্ধারীঝাড় ইউনিয়নের আব্দুল হক মন্ডল, পরিবার কল্যাণ পরিদর্শিকা পাইকের ছড়া ইউনিয়নের লায়লা ইয়াসমিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পাইকের ছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তৌহিদুর রহমান কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

Related Posts

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।…

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ‎ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

  • By Admin
  • August 12, 2026
  • 9 views
‎নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে ০৫ দিন ধরে প্রেমিকার অনশন

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

  • By Admin
  • August 12, 2026
  • 3 views
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

  • By Admin
  • August 12, 2026
  • 13 views
কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 12, 2026
  • 16 views
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • By Admin
  • August 12, 2026
  • 14 views
তেতুলিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী উদযাপন