টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম

ডেস্ক রিপোর্ট

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার রাতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়।
জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা, কাতালগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জাকির হোসেন রোডের ইস্পাহানি গেট, বহদ্দারহাট-সমসেরপাড়া এলাকাসহ নগরের বিভিন্ন নিম্নাঞ্চলের বাসিন্দারা। কোথাও কোথাও বাসাবাড়ি ও সড়কে হাঁটুসমান পানি জমে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তবে সোমবার দুপুরের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
এদিকে রোববার দুপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।

Related Posts

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

আজিম উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি চোরাচালানবিরোধী অভিযানে নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও…

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  মো:সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

  • By Admin
  • August 13, 2026
  • 11 views
হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

  • By Admin
  • August 13, 2026
  • 4 views
পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

  • By Admin
  • August 13, 2026
  • 4 views
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

  • By Admin
  • August 13, 2026
  • 15 views
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 13, 2026
  • 9 views
ভূরুঙ্গামারীতে  প্রাথমিক বিদ‍্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

  • By Admin
  • August 13, 2026
  • 10 views
গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক