
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ ১৫ জুলাই (বুধবার) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।
অনুষ্ঠানে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার জন্য বিদ্যালয়ে একটি ফুটবল উপহার দেন এবং বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ইউএনও অমৃত দেবনাথ বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সুশিক্ষাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অন্য শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন







