ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেলো ইঞ্জিন চালিত ধান বোঝাই ভটভটি উল্টে আকবর আলী (৫৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ২৫ জুলাই বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এই দূর্ঘনাটি ঘটে। মৃত ওই ব্যক্তি শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, শনিবার বিকেলে শালজোড় ঘাটপাড় থেকে সেলো ইঞ্জিন চালিত ধান বোঝাই একটি ভটভটি নিয়ে আসাদ মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। এতে ধানের নীচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই ভটভটির চালক আকবর আলীর মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, শিলখুড়িতে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনার খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।