ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে গণ-মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আসর ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য গণ-মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে এসে এক গণ-সমাবেশে মিলিত হয়।
গণ-মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি জননেতা মুফতী ওমর ফারুক ফারুকী।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস. এম. মনিরুজ্জামান এবং সহকারী সেক্রেটারি এইচ. এম. নূরুন্নবী হুসাইন।
বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, গণহত্যার দ্রুত বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— *"নারায়ে তাকবির, আল্লাহু আকবার", মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র", "ইসলামী আন্দোলন বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ", "জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না", "গণহত্যার বিচার দ্রুত করতে হবে", "প্রয়োজনীয় সংস্কার করতে হবে", "ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে" এবং "ইনকিলাব, জিন্দাবাদ"সহ বিভিন্ন স্লোগান