বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
রাজশাহীর বাগমারা উপজেলার, লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান রঞ্জু।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তছির উদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজিজুর রহমান এবং বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয়টির সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য মোঃ মহসিন আলী মন্ডল।
অনুষ্ঠানের মূল আলোকপাত, বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করে।
কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নারী শিক্ষার প্রসারে লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জিয়াউল আলম বলেন, শিক্ষার মান উন্নয়নে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। এই বিদ্যালয়ের মেয়েরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।