চিলমারী উপজেলা প্রতিনিধিঃ
তুহিন আলম মুকুল
চিলমারী উপজেলা মহিলা দল কর্তৃক আয়োজিত ১১-০১-২০২৬ রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় রমনা মডেল ইউনিয়ন মহিলা দলের তত্ত্বাবধানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা জিয়ারা খাতুন রোজি। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপি'র সদস্য সচিব সহকারী অধ্যাপক জনাব আবু হানিফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ জোবাইদুল ইসলাম সুইট, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, আহ্বায়ক কমিটির সদস্য এম. তুহিন আলম মুকুল, মোঃ শওকত আলী ডাবলু, সাবেক উপজেলা কৃষক দল নেতা মোঃ আমির হোসেন, অন্তরে মম শহিদ জিয়া সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, রমনা ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলা দলের নেত্রীবৃন্দ।
দোয়া শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী তিনি গনতন্ত্রের প্রশ্নে কখনও আপোষ করেননি, তার বিদায়ে দেশে তথা জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরন হবার নয়। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আল্লাহ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে এ দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।