কবির হোসেন রাকিব
লক্ষীপুর প্রতিনিধি
দৈনিক বাংলাদেশ সমাচারের লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জায়েদ হোসেন। তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, কমলনগর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
তাঁর হাতে প্রতিনিধি পরিচয়পত্র হস্তান্তর করেন দৈনিক বাংলাদেশ সমাচারের লক্ষ্মীপুর জেলা সিনিয়র রিপোর্টার এ কে এম মাহমুদ রিয়াজ এবং বাংলাবাজার পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি কবির হোসেন রাকিব।