ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কলেজ মোড় ইসলামি ব্যাংকের সামনে এ জনসভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী।
এ সময় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস. এম. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুত্তালিব হোসাইন, ইসলামি যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল হক, ইসলামি যুব আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হোসাইন।
বক্তারা বলেন, দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায় ও মানবতার সমাজ গঠনে ইসলামি আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ ও ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।