সৌদি আরবে প্রতিনিধি
এস,কে কৃষ্ণা
সৌদি আরবের জেদ্দায় মফিজ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তার পিতার নাম জমসের এবং বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। থানা পুলিশের সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখন পর্যন্ত মৃতের কোনো পরিচিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
জেদ্দায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে মৃত মফিজের পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে পেতে সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ যদি মফিজের পরিচয় বা তার পরিবারের কোনো সদস্যের বিষয়ে জানেন, তাহলে দ্রুত ০৫০৮১০৫১৮৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মৃতের স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।