এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন। কেন এখনো আমরা সফল হইনি? তাদেরকে বলবো 'মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে'। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মহান আল্লাহ তায়া’লা বলেছেন- তোমাদের ভয় এবং চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমীন হও। সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর রহমতকে পুজি করে কাজ করে যেতে হবে।
২১ আগস্ট ২০২৬, শুক্রবার, বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসি। আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর চলছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিলো। মা তার সন্তানকে হারালো। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিলো তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি। আপনারা দেখেছেন গতকাল রাতে নারায়ণগঞ্জে আমাদের যুব আন্দোলনের একটা তরতাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এর নিন্দা জানাই। সাথে সাথে জড়িতদের সকলকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চব্বিশে যেভাবে পাখির মত গুলি করে এদেশের মেধাবীদের হত্যা করা হয়েছিলো, সে শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারাই এসবের পুনরাবৃত্তি করবে, তাদেরই অবস্থা পতিত স্বৈরাচারের মত হবে। বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ যারাই দেশ পরিচালনা করেছে, তাদের নীতি আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনাই। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি। দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নাই। নির্বিচারে যুগ যুগ ধরে জেলে পড়ে থাকা বন্ধ হয়নাই। অতএব এসব নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারেনা। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদা সমূহ পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।
নগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ এর সঞ্চালনায় সম্মেলনে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের উপদেষ্টা এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন, দলের মহাসচিব মাওলনা গাজী আতাউর রহমান,
যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ,
মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী রেজাউল করীম আবরার, প্রফেসর ড. সরোয়ার হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ড. ঈসা সাহেদী প্রমুখ।
সম্মেলন শেষে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।
নবগঠিত কমিটির সকলকে সদ্য বিদায়ী কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক: এম.এ সালাম, কার্যালয়: মিরপুর 10, ঢাকা।
বার্তা সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম।
বার্তা কার্যালয়: কলেজ রোড, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
নিউজ ও বিজ্ঞাপন: 01724625816
তর্কীকরণ: "অনুমতি ব্যতিরেকে এই সাইটের কোনো কনটেন্ট কপি বা ব্যবহার করা যাবে না।"