প্রার্থী তার ফেসবুক পেজে এক পোস্টে বলেন, যারা “হাতপাখা” প্রতীকে আস্থা রেখেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন এবং দোয়া করেছেন—তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এছাড়া, নির্বাচনে সহযোদ্ধা নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হারিসুল বারি রনি বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেছেন যে, সবার সমন্বিত প্রচেষ্টায় কুড়িগ্রামের উন্নয়ন নিশ্চিত হবে। প্রার্থী আরও দোয়া করেন, আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করার তৌফিক দান করুন।
