জনবান্ধব উপজেলা গড়ার প্রতিশ্রুতি আবুল কালাম আজাদের

আমির হোসাইন,
স্টাফ রিপোর্টার:
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজপথের লড়াকু ও কারা নির্যাতিত নেতা হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, শিক্ষিত, নম্র ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
প্রার্থিতা ঘোষণার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপদে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক ভোটারের মতে, তাহিরপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন।

এ বিষয়ে মোঃ আবুল কালাম আজাদ বলেন, “আমি সারা জীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থেকেছি। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। নির্বাচিত হলে তাহিরপুর উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, অবহেলিত তাহিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং স্বচ্ছ ইমেজের কারণে এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

Related Posts

জনগণের টাকা আত্মসাত করলে সরকার ছাড় পাবে না: সারজিস আলম

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পথযাত্রা উপলক্ষে পথসভা করেছে। রবিবার ১৯ জুলাই বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলার এ পথসভার আয়োজন করে তেঁতুলিয়া…

ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 25 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর