ভুরুঙ্গামারীতে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলা শাখার উদ্যোগে  সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত  পথসভা অনুষ্ঠিত হয়।
ব্যানার, প্ল্যাকার্ড, দাড়ি পাল্লা প্রতীকসহ বিভিন্ন  স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলাম, আগামী উপজেলা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ রুহুল আমিন হামিদী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম

এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না।

দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন।

পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়াও বিগত ফ‍্যাসিস্ট সরকারের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধের দাবী  জানান তারা।

Related Posts

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক…

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

  • By Admin
  • August 4, 2026
  • 6 views
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

  • By Admin
  • August 4, 2026
  • 9 views
সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়া ও দূর্নীতির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • By Admin
  • August 4, 2026
  • 17 views
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
সাতক্ষীরায় কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারনার ফাঁদে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • By Admin
  • August 4, 2026
  • 12 views
বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

  • By Admin
  • August 4, 2026
  • 8 views
তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত