ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুর্গম চরাঞ্চলের দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত ১৫ দিনের প্রশিক্ষণ শেষে ৪০ জন নারীকে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম।

সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত চস্পা বেগম বলেন, “সেলাইয়ের প্রশিক্ষণ পেয়েছি, এখন সংসারের কাজের পাশাপাশি অন্যের পোশাক সেলাই করে বাড়তি আয় করতে পারব। এতে আমাদের অভাব কিছুটা হলেও দূর হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন বলেন, “সেলাই মেশিনকে কাজে লাগাতে হবে। পোশাক তৈরি করে বাড়তি আয় করতে হবে। কোনো অবস্থাতেই সেলাই মেশিন বিক্রি করা যাবে না।”

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের নারীরা স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবেন।

Related Posts

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।…

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের রাজারহাটে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘লুমিনাস ওয়ার্ল্ড’ আয়োজিত এক বৃহৎ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলার সিঙ্গারডাবরী শিশু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 72 views
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

  • By Admin
  • June 17, 2026
  • 19 views
কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

  • By Admin
  • June 17, 2026
  • 34 views
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

  • By Admin
  • June 17, 2026
  • 103 views
কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 7 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 24 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা