
আবুল হোসেন বাবলুঃ
পীরগাছা থানা পুলিশের আভিযানে ৪১১ পিস ইয়াবা, এক পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ প্রায় ৩০ হাজার টাকাসহ ২ জন মাদক কারবারি আটক। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ১৭ ডিসেম্বর রাতে পীরগাছা থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার ৭নং পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জনৈক কামরুলের চায়ের দোকানের সামনে সন্দেহ ভজন একটি মোটরসাইকেল তল্লাশি করে ৪১১ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১৪০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা রংপুর জেলার পীরগাছা থানাধীন কিশামত পারুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হেলাল মিয়া (৩৫) এবং একই থানাধীন চন্ডিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সাগর মিয়া (১৯)। এই সংক্রান্তে পীরগাছা থানায় মাদক আইনে মামলা রুজু রুজু করে ধৃত আসামীদের জব্দকৃত আলামত সহ
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
###









