রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ জানাজা সম্পন্ন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

রাউজান প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের শ্বশুর সরওয়ার উদ্দিন আহমেদের জানাজা রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাউজানের সিকদারঘাটা ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।তিনি শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, রাউজান আদালতের সিনিয়র সহকারী জজ এস.এম মোসলেহ্ উদ্দিন মিজান, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুস্তাফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফ, শাহ নেওয়াজ রিটন, মিজানুর রহমান চৌধুরী, জনতা ব্যাংকের এভিপি মোস্তফা কামাল রানা, মাইটিভির ব্যুরো চিপ নুরুল কবির, সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আকবর, রাউজান উপজেলা জামায়েত ইসলামীর আমির শাহজান মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরের একান্ত সচিব মো. আমিনুল ইসলাম, জামায়েত নেতা মিজানুর রহমান, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সিনিয়র সদস্য কাজী সরোয়ার খান মঞ্জু, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীসহ আরো অনেকেই। জানাজায় ইমামতি করেন মাওলানা আলহাজ্ব জয়নুল আবেদীন জামাল, মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ কাজী মাওলানা ইউনুস রেজভী, মিলাদ কিয়াম পরিচালনা করেন সুলতানপুর নূর কাইয়ুম জামে মসজিদের খতিব মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী।

এদিকে রাউজান প্রেস ক্লাবের সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রবীন সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাউজান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোহাম্মদ মোজাম্মেল হক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তছলিম উদ্দিন ইমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া।

Related Posts

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ…

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 44 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 27 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 98 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।