কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন জামায়াতে ইসলামীর পাথরডুবি ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ইসরাফিল হোসেন মোল্লা।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হারিসুল বারি রনি’র হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও গণমানুষের সংগঠন হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নতুন সদস্য মোঃ ইসমাইল হোসেন মোল্লা বলেন, ইসলামী আন্দোলনের ন্যায়ভিত্তিক রাজনীতি ও ইসলামী আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ দ্বীনের খেদমতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো।
শেষে উপস্থিত সকলে তার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলার দরবারে তার দ্বীনি খেদমত কবুল হওয়ার প্রার্থনা জানান।