কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গভীর রাতে সরকারি ইউক্যালিপ্টাস গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ উঠেছে স্হানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ১১ সেপ্টেম্বর গভীর রাতে, ভূরুঙ্গামারী মেডিকেল মোড় থেকে তিলাই ধামের হাটগামী সরকারি পাকা সড়কের পাশে সাইফুর মেম্বারের বাড়ি সংলগ্ন স্থানে।
স্হানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের প্রায় চল্লিশ সেফটি সরকারি ইউক্যালিপ্টাস ১ টি গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যায় স্থানীয় একটি প্রভাবশালী মহল। অভিযুক্তরা হলেন: তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ১. মোফাজ্জল হোসেন (৪৫), পিতা- পরবাসু মন্ডল, ২. নুর ইসলাম (৪২), পিতা- পরবাসু মন্ডল, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আংরিয়া গ্রামের ৩. জাকির হোসেন (৩৮), পিতা- আবুল হোসেন
৪. বাবলু (৪০), পিতা- কামাল হোসেন
৫. হাফেজ (৪২), পিতা- মৃত আকবর আলী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় কয়েকজন সচেতন মহল জানায়, গভীর রাতে করাত দিয়ে গাছটি কেটে দ্রুত ঘটনা স্হল থেকে সরিয়ে নিয়ে যায় স্হানীয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে অবগত করলে ঘটনা স্হলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েও তেমন কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা যায় নি।
সরকারি সম্পদ রক্ষায় এলাকাবাসী যথাযথ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এবিষয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার সাইফুর রহমান বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনের পাকা রাস্তার একটি সরকারি গাছ কর্তন করা হয়েছে। পরে আমি স্হানীয় লোকজন নিয়ে এলাকায় খোঁজাখোজি করলে গাছ টির ৩ টি কাটা অংশ মোফাজ্জল হোসেনের বাহির বাড়িতে দেখতে পাই।