আবুল হোসেন বাবলুঃ
ধানের শীষের কান্ডারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ৩১ দফায় বর্ণিত "নারীর মর্যাদা সুরক্ষা, ক্ষমতায়ন ও শিশুদের জীবনমান বিকাশের যথাযথ পদক্ষেপ গ্রহণ" শীর্ষক আলোচনা ও উঠান বৈঠকে মিলিত হচ্ছেন এডভোকেট মাহফুজ উন নবী ডন।
বুধবার ২২ অক্টোবর মহানগরীর ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিভিন্ন পর্যায়ের নারীরা বিএনপির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।এ ছাড়াও
বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। ৩০নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে দিনব্যাপী লিফলেট বিতরণ করা হয়। এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে বিএনপির ঘোষিত রূপরেখা ও সংস্কারভিত্তিক কর্ম পরিকল্পনা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যাতে মানুষ আগামীর বাংলাদেশ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং পরিবর্তনের অঙ্গীকারে শামিল হতে পারে।###