আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় র্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপি'র পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক
কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন প্রনাথ পাটিকাপাড়া গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে আঃ বারিক (২৫),
রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন চরএশোরকোল গ্রামের ইউনুছ আলীর ছেলে মুস্তাকিম (২১) এবং
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত সুন্দ্রাহবী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (১৯)।
পৃথক অপর একটি অভিযানে র্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজা সংলগ্ন উত্তর পার্শ্বে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে শুকনো তামাক বোঝাই ট্রাকের কেবিনের মধ্যে ১৩.৪ কেজি গাঁজা সহ ট্রাকটি জব্দ এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন গঙ্গারামপুর গ্রামের চাঁদালী বিশ্বাস এর ছেলে ওহিদুল বিশ্বাস (৫০), একই থানাধীন
মিরের পাড়া গ্রামের মৃত রবকুল হোসেন এর ছেলে তরিকুল ইসলাম (৩৮) এবং একই থানার অন্তর্ভুক্ত তারাগনিয়া গ্রামের মৃত আজিম উদ্দিন মন্ডল এর ছেলে সাবান আলী (৪৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।