গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

শুক্রবার (৩১জুলাই) উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমনি চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন পাম্প ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট ভুগছেন চালক ও যাত্রী। শুক্রবার ভোর থেকে গ্যাসের জন্য উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। কোথাও কোথাও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।

একদিকে গ্যাসের সংকট অন্যদিকে কারখানার বড় বড় লড়িতে গ্যাস দেওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছে। চালক ও সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে এই সংকটের স্থায়ী সমাধান করা হোক।
কালিয়াকৈর পল্লি বিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্পের ম্যানেজার নিখিল বরেন, এভাবে বড় অবৈধ বোতলে গ্যাস দেওয়া কতটুকু আইন রয়েছে আমার জানা নেই। তবে সব পাম্পে এভাবেই লড়িতে গ্যাস দেওয়া হয়। ফলে আমরাও গ্যাস দিচ্ছি।

এদিকে সরবরাহ সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে ভোগান্তির পাশাপাশি পরিবহন চলাচলেও প্রভাব পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, গ্যাস পাম্পগুলোতে কয়েকদিন ধরে গ্যাস সংকট রয়েছে। তবে লড়িতে গ্যাস দেওয়ার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরের প্রাণকেন্দ্র চন্দ্রা ত্রিমোড় ঢাকা টাংগাইল মহাসড়কে জাতীয় মহাসড়কের এই পয়েন্ট দিয়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক বেশি মানুষ যাতায়াত করে। আর এই সুযোগকেই পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ দালাল…

রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৩১ জুলাই শুক্রবার বিকাল ৩টায় রুপসা উপজেলা ইলাইপুর মোড়ে উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 7 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 31, 2026
  • 5 views
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

  • By Admin
  • July 31, 2026
  • 4 views
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

  • By Admin
  • July 31, 2026
  • 6 views
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ

পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন, ৩ লাখ টাকার বরাদ্দ

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন, ৩ লাখ টাকার বরাদ্দ