“সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার বাস্তবায়নে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১,৫০০ গাছের চারা বিতরণ”

ঝালকাঠি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১,৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ঝালকাঠি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, এপিএস গোলাম আজম সোহান, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক রনি, জেলা যুবদলের সদস্য ইয়াসির আরাফাত মিঠুসহ ৩৫টি বিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির আওতায় জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে ৪০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষপ্রেম এবং জলবায়ু সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তার সঠিক পরিচর্যা নিশ্চিত করে, তাহলে সবুজ, নির্মল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি একটি জাতীয় আন্দোলন। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।”

তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের অক্সিজেন, ছায়া, ফল এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তাই বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরাও সরকারের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Posts

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল…

পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর অন্যের ঘরে জামায়াতের নেতা

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার রাত প্রায় ১১টার উপজেলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার বাস্তবায়নে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১,৫০০ গাছের চারা বিতরণ”

  • By Admin
  • August 4, 2026
  • 3 views
“সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার বাস্তবায়নে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১,৫০০ গাছের চারা বিতরণ”

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • By Admin
  • August 4, 2026
  • 6 views
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর অন্যের ঘরে জামায়াতের নেতা

  • By Admin
  • August 4, 2026
  • 20 views
পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর অন্যের ঘরে জামায়াতের নেতা

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 44 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 32 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 18 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি