নলছিটিতে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি

নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সজিব দেওয়ান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌর স্বেচ্ছাসেবক দলের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি কমিটি গঠন করা হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ডের কমিটি করতে ব্যর্থ হন আহ্বায়ক ও সদস্য সচিব। সর্বশেষ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে গত ২২ আগস্ট ওই কমিটি ঘোষণা করা হলেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

সজিব দেওয়ান অভিযোগ করেন, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল প্যদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় জিআর মামলা (নং ১৬/২৯) রয়েছে এবং তিনি পুলিশ কর্তৃক গ্রেপ্তারও হয়েছেন। এছাড়া সদস্য সচিবের পদ নাকি ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, আহ্বায়ক সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঠিকাদারের নির্মাণ সামগ্রী চুরি, এমনকি নদীপথে জাহাজ আটকে মালামাল লুটপাটের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে সদস্য সচিব সোহেলের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে মারধরের ঘটনায় থানায় মামলা (নং ১৩) রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো জানান, আহ্বায়ক ও সদস্য সচিব দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনে অরাজকতা ও অসংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। দলীয় পদ-পদবি দেওয়ার কথা বলে তারা নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ভিন্নমত প্রকাশ করলে বহিষ্কারের হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে ইতিমধ্যে ১৬ জন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা প্রকাশ করেছেন।

তারা আরও অভিযোগ করেন, জেলা স্বেচ্ছাসেবক দল এসব বিষয়ে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় তারা সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

পৌর স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা দাবি করেন, অবিলম্বে ঘোষিত ১ নম্বর ওয়ার্ড কমিটি বাতিল করতে হবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় তারা দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বহিষ্কার দাবি করেন।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।  বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম…

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম! ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের সদস্যরা। একই সাথে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

  • By Admin
  • June 4, 2026
  • 6 views
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

  • By Admin
  • June 4, 2026
  • 12 views
পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

  • By Admin
  • June 4, 2026
  • 17 views
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 21 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের