
রোকনুজ্জামান রোকন,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পরিষ্কার হাত, জীবন নিরাপদ’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক র্যালি উপজেলার মুল সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শিল্পকলা একাডেমীর মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজ আলোচনা সভার সঞ্চালনা ও সঠিক নিয়মে হাতধোয়া প্রদর্শন করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হাতধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।









