ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে কুড়িগ্রামে পথসভায় ব্যারিস্টার ফুয়াদ

কুড়িগ্রাম প্রতিনিধি

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। সভাপতি হিসেবে বক্তব্য দেন,

এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। দুপুরে একটি কমুনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।।

সাংবাদিকদের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে।

চাউল ডালের ন্যায্য মুল্য নির্ধারণ না করতে পারার কারনে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশা চালকে পরিণত করেছে।

আমি সেই সব কৃষক ভাইদেরকে বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।”

 

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, “নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান।

এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান।

যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের পতাকার প্রতি সবার দ্বায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে নিয়ে আসবো।

এলাকাবাসীর প্রতি আমার উদার্ত্ত আহবান এবি পার্টির ছায়াতলে আসেন।

নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতিটা আমরা করি

। বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতিটা করি৷

কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার।”

পরে বিকেল ৪টার দিকে পথসভা করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Posts

কুড়িগ্রাম সদর হাসপাতালের কম্পিউটার অপারেটর আখতারুজ্জামান বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ-

  স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- কুড়িগ্রাম সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মমতাজ আকতারের বয়সের থেকেও ২০ বছরের বড়। আকতারের মায়ের বয়সী বয়স। এদিকে মমতাজের আগে স্বামীর দুইটি মেয়ে…

ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ এপ্রিল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 55 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত