ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ তিনজন গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানেরখামার গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও দুই যুবকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডাঃ আব্দুল আজিজের পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীরপাড়) গ্রামের মোঃ আনছার আলীর কন্যা মোছাঃ আসমাউল হুসনা (২৩), তেলিপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ নাইম ইসলাম (২৩) এবং ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের পুত্র মোঃ রাহিমুল ইসলাম নিরব (১৯)।

পুলিশ জানায়, বাড়ি ভাড়া নিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের দিকনির্দেশনায় নিয়মিতভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, মাদক ও পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপ দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

Related Posts

কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানার সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘ড্রেসম্যান গার্মেন্টস…

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

সিহাব আলম সম্রাট, রাজশাহী রাজশাহীর পুঠিয়ায় আদিবাসীদের বাড়ি ভাংচুর, লুটপাট, বসতবাড়ির যায়গা দখল ও জোর করে মাছ ধরে নেয়া এবং গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।এ মাসের ১২ তারিখ সকাল ১১…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

  • By Admin
  • June 18, 2026
  • 23 views
কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

  • By Admin
  • June 18, 2026
  • 21 views
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

  • By Admin
  • June 18, 2026
  • 14 views
আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​

  • By Admin
  • June 18, 2026
  • 19 views
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​

পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

  • By Admin
  • June 18, 2026
  • 22 views
পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে জনতার ভূমিকা, ইয়াবাসহ আটক ৩

  • By Admin
  • June 18, 2026
  • 24 views
তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে জনতার ভূমিকা, ইয়াবাসহ আটক ৩