কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করার মতো গ্রহণযোগ্য প্রার্থী হচ্ছেন মমতাজ হোসেন লিপি।

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৮ কুড়িগ্রাম ৪ আসন।

দেশের সবচেয়ে অনগ্রসর , উন্নয়ন বঞ্চিত , নদীমাতৃক চরাঞ্চল বেষ্টিত সংসদীয় আসন কুড়িগ্রাম ৪ । শহীদ রাষ্ট্রপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চলেই মুক্তিকামি মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন । এ কারণে এই অঞ্চলের মানুষ অনেকটা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনেকেই দেখেছেন এবং চেনেন ।

বিএনপি’র প্রতি এই অঞ্চলের মানুষের ভালোবাসা অবিরাম থাকলেও প্রার্থী নির্বাচনে ভুল করলে আসনটি হাতছাড়া হয়ে যেতে পারে ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে অর্ধডজন প্রার্থী মাঠে নামলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত একজনই প্রার্থী তিনি হচ্ছেন বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি

। অন্যান্য প্রার্থীরাও গ্রহণযোগ্য কিন্তু তারা স্ব-স্ব উপজেলায় শুধুমাত্র পরিচিত এবং বিগত শেখ হাসিনার আমলে এদের প্রার্থী হিসেবে কোন প্রচার প্রচারণা ছিল না।

মমতাজ হোসেন লিপি একজন ত্যাগী সংগ্রামী রাজনৈতিক ব্যাক্তিত্ব। বিএনপি’র একজন কর্মী হিসেবে তিনি নারী নেতৃত্বর কান কথা কুসংস্কার উপেক্ষা করে শেখ হাসিনা হটাও আন্দোলনে

রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে জুলুম নির্যাতন সহ্য করে তৎকালীন সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ মিছিলে পেটুয়া বাহিনীর বন্দু

কের নলকে তুচ্ছ ভেবে আন্দোলন সংগ্রাম করেছেন । মমতাজ হোসেন লিপির পারিবারিক সুত্রে ৪ দশকের বর্ণাঢ্যময় রাজনৈতিক ঐতিহ্য রয়েছে ।

তার মরহুম গোলাম হোসেন ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং যিনি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে চরম সাহসিকতা ও বীরত্বের সাথে থানা লুট করে অস্ত্র হাতিয়ে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন ।

দেশ স্বাধীন হবার পর তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে নির্বাচনে অংশ নিয়ে ২ বার ইউপি চেয়ারম্যান,

২ বার উপজেলা চেয়ারম্যান ও ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তার পিতার মৃত্যুর পর তার চাচা রুহুল আমিন জেপি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ।

মমতাজ হোসেন লিপির পারিবার ও রাজনৈতিক গুণাবলি, মানুষের সাথে অবাধ খোলামেলা সৌহার্দপূর্ণ আচরণ, সাধারণ ভোটারদের মাঝে আস্থার জায়গা ধরে রেখেছে । সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে গিয়ে তাদের একটি পারিবারিক ভোট ব্যাংক তৈরি হয়েছে ।

জনপ্রিয় বনাঢ্যময় রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম গোলাম হোসেনের একমাত্র কন্যা মমতাজ হোসেন লিপি ১৯৭৯

সালে রৌমারী উপজেলার বারবান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। মমতাজ হোসেন লিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস ( অর্নাস), এম এস এস রাষ্ট বিজ্ঞান ও জাতীয়

বিশ্ববিদ্যালয় হতে এল এল বি ডিগ্রি অর্জন করেছেন । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি ঢাকার

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে । তিনি জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার সহসভাপতি এবং জেলা শাখার ১ নং সদস্য পদে রয়েছে ।

নারীর অধিকার আদায়ে এবং অবহেলিত চিলমারী, রৌমারী ও রাজিবপুরের মানুষের জীবন মান উন্নয়নের তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কাজ করে যাচ্ছেন ।

সাহসী অগ্নি কন্যা খ্যাত মমতাজ হোসেন লিপি দূর্বার গতিতে তৃণমূলের মানুষের সাথে কখনো খুলি বৈঠক, কখনো পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি এই অঞ্চলে বিএনপিকে শক্তিশালী করতে অঙ্গ সংগঠনের কাঠামো তৈরিতে চিলমারী,

রাজিবপুর ও রৌমারীতে ব্যাপক সময় দিয়ে তৃণমূল বিএনপির মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিয়ে সকলকে ধৈর্য সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে সমবেত থাকতে সাহস যুগিয়েছেন ।

রাজনীতির প্রকৃত পথ চলার সঞ্চয় একটিই -সেটা হলো মানুষের ভালোবাসা ও সমর্থন আদায় করা। কুড়িগ্রাম-৪ আসনে বংশ পরম্পরায় মমতাজ হোসেন লিপির এই পথ চলা

এখন -শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে জনপ্রিয় করে তোলা। সম্প্রতি তিনি রৌমারী উপজেলায় ২ হাজার অসহায় অটো ভ্যান চালকের মাঝে ধানের শীর্ষ প্রতিকের গেঞ্জি বিতরণ করেন ।

তিনি জনসংযোগের মাধ্যমে কাজ করছেন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে এবং
দেশনেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের লড়াইকে সফল করার জন্যে।

মমতাজ হোসেন লিপির
শিক্ষা দীক্ষা সংস্কৃতি, বেড়ে উঠা , রাজনৈতিক ভাবনার উন্মেষ এবং সংগ্রামী চেতনা সৃষ্টির চারণভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়।

এরপরে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন স্বক্রিয় কর্মী হিসাবে তিনি আন্দোলন সংগ্রাম লড়াই করেছেন ঢাবি ক্যাম্পাস চত্বর থেকে ঢাকার রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রিয় চারণভূমি এবং রাজনৈতিক বিকাশলাভের এক ক্ষেত্রভুমি।

এই ধান, এই প্রান এর সাথে জড়িয়ে আছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান।

এই ধানক্ষেত, এই ধানের শীষ এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের শুভাশিস এটাই মনে প্রাণে বিশ্বাস করেন বিএনপি নেত্রী
– মমতাজ হোসেন লিপি

এমপি হতে গেলে ন্যূনতম শিক্ষা, দীক্ষা, নীতি নৈতিকতা, আইনের প্রতি আস্থাশীলতা, আইন প্রনয়নে মেধা প্রজ্ঞা অত:পর নির্লোভ ও সৎ হতে হয় যা তার মধ্যে বিদ্যমান রয়েছে ।

মমতাজ হোসেন লিপি কুড়িগ্রাম- ৪ আসনের প্রতিবাদী এবং সাহসী মানুষগুলোর সাথে মিলেমিশে ইচ্ছের ঘুড়ি উড়িয়ে সবার স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ।
চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে দখলবাজি, ধাপ্পাবাজি, তদবিরবাজি, অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি আর

মাস্তানবাজি সব অপকর্ম বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিবাদী অগ্নিকন্যা মমতাজ হোসেন লিপি ।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 45 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 30 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 103 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।