কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামী করে হয়রানি, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামী করে হয়রানির প্রতিবাদে

মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর গোমস্তাপুর উপজেলার

রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালের ২০ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর

ইউনিয়নের রতনপুর এলাকায় একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর আসানপুর গ্রামের মতিউর রহমান মতিকে।

পরে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতি। এই ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় এজাহার করেন তার স্ত্রী মোসা. সাথী বেগম।

তারা আরও বলেন, ঘটনার ১ বছর ৭ মাস পর কবিরাজের দেয়া তথ্য মতে নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পঁচুকে আসামী করা হয়।

এই মামলায় আলমগীর নামক এক ব্যক্তির সহযোগিতায় শুধুমাত্র কবিরাজের দেয়া তথ্যের সূত্র ধরে তাকে হয়রানী করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা একরামুল হক, সেলিম রেজা, রমিজ আলী,

নিহত মতির চাচতো ভাই ইয়াসিন আলী পঁচু। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী, কায়েম আলী, আব্দুস সালাম, নারুল ইসলামসহ বিভিন্ন বয়সী লোকজন।

Related Posts

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।…

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের রাজারহাটে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘লুমিনাস ওয়ার্ল্ড’ আয়োজিত এক বৃহৎ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলার সিঙ্গারডাবরী শিশু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 72 views
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

  • By Admin
  • June 17, 2026
  • 19 views
কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

  • By Admin
  • June 17, 2026
  • 33 views
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

  • By Admin
  • June 17, 2026
  • 103 views
কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 6 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 24 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা