শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না উত্তরের দুই জেলায়

কুড়িগ্রাম প্রতিনিধি

বিদ্যুতের সাব স্টেশন
বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য শনিবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম ও লালমনিরহাটে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি), রংপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকোজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেড হবে। একই সময় রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেড হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংরক্ষণ কাজ চলাকালে গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

নেসকো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান বলেন, ‘সংরক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছয় ঘণ্টা নেসকোসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কুড়িগ্রামের সাত উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর বাদে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।’

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কথিত কটূক্তির প্রতিবাদে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 34 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 11 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন