সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি

খুলনায় ইকবাল হাসান মাহমুদ টুকু
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরকে চব্বিশের মুখোমুখী দাঁড় করিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চায় একটি দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবার একমাত্র পরিচয়—আমরা বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক।

আজ শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের পুরোধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতনী ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন—পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর—সবাই মিলে এই বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বিপদের সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে পালিয়ে গেছে।

৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাত জেগে মন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকে—ইতিহাস তার প্রমাণ।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি গণতন্ত্রের মা। আজীবন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছেন। জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু স্বৈরাচারের সঙ্গে কখনো আপোষ করেননি। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—জনগণ স্বৈরাচার মেনে নেয় না।

সমাবেশে উপস্থিত মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন,আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এবং স্থানীয় ধানের শীষের প্রার্থী লবী নির্বাচিত হলে মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে। আপনারা এই দেশে মাথা উঁচু করে বসবাস করবেন—কারো দয়ায় নয়, নাগরিক অধিকার নিয়ে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Related Posts

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের রাজারহাটে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘লুমিনাস ওয়ার্ল্ড’ আয়োজিত এক বৃহৎ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলার সিঙ্গারডাবরী শিশু…

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

‌ সুনামগঞ্জ প্রতিনিধি শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ছয়জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই জনের নাম উল্লেখ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

  • By Admin
  • June 17, 2026
  • 0 views
কুড়িগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন ভেজালমুক্ত কৃষি গড়ার অঙ্গীকার

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

  • By Admin
  • June 17, 2026
  • 25 views
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন তাহিরপুরে

কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

  • By Admin
  • June 17, 2026
  • 45 views
কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 4 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 23 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 18 views
অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন