চাঁপাইনবাবগঞ্জ জেলার, উপজেলা ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

স্টাফ রিপোর্টার,
নবী ওয়ালিউল্লাহ

সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. এরফান আলী উপজেলার বিশ্বেরপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একজন সরকারি কর্মচারী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. এরফান আলী নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে একটি গোপন বৈঠকে লিপ্ত ছিলেন। তিনি শিক্ষক সমিতির ব্যানারে এসব শিক্ষককে তার বাড়িতে আমন্ত্রণ জানান এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আমিনুল ইসলামকেও অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। তবে এমপি প্রার্থী ওই অনুষ্ঠানে উপস্থিত হননি।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে মো. এরফান আলীকে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, *“নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”*

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার…

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   উপযুক্ত নথিপত্র এবং প্রমাণ থাকার পরও নিজেদের আইনসংগত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে চরম বর্বরতা ও লাঞ্ছনার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। পাওনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • By Admin
  • June 19, 2026
  • 11 views
চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • By Admin
  • June 19, 2026
  • 20 views
পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

  • By Admin
  • June 18, 2026
  • 26 views
কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

  • By Admin
  • June 18, 2026
  • 23 views
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

  • By Admin
  • June 18, 2026
  • 25 views
আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​

  • By Admin
  • June 18, 2026
  • 22 views
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​