আদালতের রায় অনুযায়ী মেয়রের দায়িত্ব পালন আমার অধিকার, চসিক মেয়র শাহাদাত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আদালতের রায় অনুযায়ী পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করা নিজের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কোর্টের রায় অনুসারে যেদিন থেকে আমি শপথ নিয়েছি,

সেদিন থেকেই পাঁচ বছর মেয়রের দায়িত্বে থাকার অধিকার আমার রয়েছে।
২৪ ফেব্রুয়ারী(মঙ্গলবার) বিকেলে নগরের দেওয়ান বাজার ঘাটফরহাদ বেগ স্কুল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় চসিকের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। বিদ্যমান সেবা আরও গতিশীল করতে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর থাকা জরুরি। তাই চট্টগ্রামবাসীর বৃহত্তর স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণমুখী নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। জনগণ যদি আমাকে ভোট দেয়, সেটি আমি সম্মানের সঙ্গে গ্রহণ করব, আর না দিলে সেটিও গণতান্ত্রিকভাবে মেনে নেব।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা এবং মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিনামূল্যে প্রদান করা হয়েছে।

পাশাপাশি ফ্যামিলি কার্ড ও স্মার্ট কার্ডের মাধ্যমে অসহায়, বয়স্ক ও বিধবা নাগরিকদের সহায়তা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু ভোটের রাজনীতি করি না, মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করি।

সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন,

জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

অতীতে যেভাবে ভয়ভীতি ও বাধার মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা হতো, এবারের নির্বাচনে তার পুনরাবৃত্তি হয়নি। ধানের শীষ উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এ প্রতীকের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই।
দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ সরদারের সভাপতিত্বে এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে

আরও বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়া ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর…

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 9 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা