রমজানের রোজা, ছোট্ট হযরতের স্বপ্ন আর বাবার নিঃস্বার্থ ভালোবাসা

মোঃ ইব্রাহিম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাস। চারদিকে সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির আবহ। গরমে ক্লান্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন রোজাদাররা। ঠিক এমনই এক বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার শান্তি মোড় ব্রিজ এলাকায় দেখা গেল হৃদয়ছোঁয়া এক দৃশ্য—যেখানে রোজা, সন্তানের আবদার আর বাবার ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য মানবিক গল্প।

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের খয়ের বাড়ি মির্জাপুর গ্রামের ভ্যানচালক জুয়েল বাবুর ছেলে হযরত আলী (৮)। তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী ছোট হলেও তার ইচ্ছাশক্তি বড়দের মতোই দৃঢ়। রমজানের প্রতিটি রোজা রাখার চেষ্টা করছে সে। ক্ষুধা আর তৃষ্ণা তাকে দমিয়ে রাখতে পারে না; বরং ইফতারের অপেক্ষায় তার চোখে ভাসে অন্যরকম এক আনন্দ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি), ৬ রমজান বাবার সঙ্গে বিরামপুর হাটে বড় পাঙ্গাস মাছ কিনতে আসে হযরত। বাজারের কোলাহল শেষে বাড়ি ফেরার পথে শান্তি মোড় ব্রিজের পূর্ব পাশে একটি আখের রসের দোকান দেখে থেমে যায় সে। কচি কণ্ঠে আবদার করে— “আব্বু, আজ ইফতারে আখের রস খাবো।”

ভ্যানচালক বাবা—দিনভর কঠোর পরিশ্রম করেই যার সংসার চলে। পকেটে ছিল একটি ৫০০ টাকার নোট। সংসারের হিসাব-নিকাশ মাথায় থাকলেও সন্তানের মুখের হাসির কাছে তা হার মানে। দোকান থেকে ভাঙতি করে ৭০ টাকায় এক লিটার বোতলজাত আখের রস কিনে দেন ছেলেকে।

ছেলের চোখে তখন আনন্দের ঝিলিক—যেন সে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়েছে। এই আখের রস বিক্রি করছেন মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মশিউর রহমান। তিনি প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত। শান্তি মোড় ব্রিজ এলাকায় প্রায় চার বছর ধরে নিয়মিত আখের রস বিক্রি করছেন।

তিনি জানান, প্রতি লিটার আখের রস বোতলসহ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করেন। রমজান মাসে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্রি বেশি হয়। গরমের সময় ইফতারে তৃষ্ণা মেটাতে আখের রসের চাহিদা বেড়ে যায়। অন্য সময় সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে।

Related Posts

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 16 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 7 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 30 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল