ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠিতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (এমএএফ) এর উদ্যোগে এবং ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের সার্বিক তত্বাবধানে সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ফাতেমা কনভেনশন সেন্টারে এমএএফ সাধারণ সম্পাদক ঝালকাঠি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা’র সভাপতিত্বে

এবং এমএএফ এর কর্মসূচি সমন্বয়ক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এডভোকেট মিজানুর রহমান মুবিন এর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ,

সুশিল সমাজ, সাংবাদিক, তরুন সংগঠক সম্প্রতির সংলাপে অংশ গ্রহণ করেন। সংলাপে রাজনৈতিক সৌহর্দ্য বজায় রাখতে সরকার ও বিরোধী দল সহ রাজনৈতিক সংগঠনের ভুমিকা এবং সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণ কারীগণ। সংলাপে উপস্থাপিত সরকার ও বিরোধী দলের ভুমিকা

এবং অংশগ্রহনকারীদের মধ্য থেকে আসা সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব এবং এমএএফ উপদেষ্টা এডভোকেট

শাহাদাৎ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,

গন অধিকার পরিষদের জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহামুদুল ইসলাম সাগর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বাসদের প্রধান সংগঠক মোঃ রমজান,

ঝালকাঠী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ সম মাহামুদুর রহমান পারণেজ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।

ডেমোক্রেসী ইন্টার ন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান ঝালকাঠীতে রাজনৈতিক সৌহর্দ্য পরিবেশ বজায় রাখার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজ এবং তরুন সমাজ সেবক, ছাত্রপ্রতিনিধিরা একত্রিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

সংলাপে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ হাত তুলে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে ঐক্যমত্ততা প্রকাশ করেন। সৌহার্দ্য সংলাপে ইফতার মাহফিলে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সৌহার্দ্য বজায় রেখে সামনের দিকে দেশ এগিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর…

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 16 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 4 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 9 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা