দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদক জব্দ, গ্রেফতার ২

নিজস্ব  প্রতিনিধি:

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য জব্দসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর আখড়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃতদের বসতবাড়ির শয়ন কক্ষে খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে— ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ২ বোতল ফেন্সিগ্রিপ, ১ বোতল উইনসেরেক্স, ৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক এবং ২ বোতল ক্যারোস ব্র্যান্ডি।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইকবাল (৫৩), পিতা- মৃত ইস্রাফিল, সাং- পাহাড়পুর আখড়াবাড়ি এবং মোঃ জুয়েল হোসেন (৩০), পিতা- আবুল হোসেন, সাং- উত্তর বালুবাড়ি, উভয় থানা কোতোয়ালী, জেলা দিনাজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদেরকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার হিসেবে বিতরন করা হয়েছে। ভবিষ্যতের নিরাপত্তা ও আপৎকালীন প্রয়োজনের জন্য বর্তমান আয়ের একটি…

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

  • By Admin
  • April 19, 2026
  • 1 views
তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

  • By Admin
  • April 19, 2026
  • 12 views
কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 40 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই