
শাব্বির আহমদ
খুলনা প্রতিনিধি
অদ্য ৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাব সমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন। এছাড়াও সকল প্রকার মৌলিক চাহিদাগুলির অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
অত:পর বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়া ৩ জন পুলিশ সদস্যদের পুলিশ কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় ফেব্রুয়ারি ২০২৬ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন পদে পদোন্নতি প্রাপ্ত ৭ জন পুলিশ সদস্যদের র্যাক ব্যাজ পরিয়ে দেন।
কল্যাণসভা শেষে বেলা ১১.০০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সভায় পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।







