অরবিন্দ শিশু হাসপাতাল উত্তরবঙ্গের গর্ব: শাহরিয়ার আক্তার হক ডন

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী, দিনাজপুরের উন্নয়নের কান্ডারী খুরশিদ জাহান হক এর বড় পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহরিয়ার আক্তার হক ডন বলেছেন, দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের কাছে আজ গর্বের প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল। এক সময় কিছু তরুন সেবার মানসিকতা নিয়ে এই হাসপাতালটির ভিত্তি রচনা করেছিলন। আজ তার স্বার্থক প্রতিফলন ঘটেছে অসহায় ও বিভিন্ন রোগে আক্রান্ত মা ও শিশুদের চিকিৎসা সেবায়। আমি কথা দিচ্ছি এই শিশু হাসপাতালের উন্নয়নে সব সময় আপনাদের পাশে থাকব।
গতকাল রাতে দিনাজপুর ঘাসিপাস্থ বেসরকারিভাবে গড়ে উঠা একমাত্র মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে একথাগুলো বলেন। হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কমিটির সাধারন সম্পাদক মোঃ শামীম কবির বলেন, দিনাজপুরে সরকারি স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কতিপয় সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এই হাসপাতালটি গড়ে তোলেন। ৩৮ বছর পর হাসপাতালটি অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্বলিত একটি পূর্ণাঙ্গ মা ও শিশু হাসপাতাল গড়ে উঠলেও এখনও কিছু আর্থিক সমস্যা রয়েছে। সমাজের বিত্তশালী ব্যক্তিরা এই হাসপাতালের উন্নয়নে এগিয়ে এলে সারা দেশে এই হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক মোঃ শহিদুর ইসরাম খান (শাহীন খান) বলেন, প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হক এর স্বপ্ন ছিলো দিনাজপুর হবে স্বাস্থ্য সেবা নগরী। আজ সময় এসেছে তার বড় পুত্র ডন মামা’র সেই স্বপ্ন পূরণ করার। সম্মানীত অতিথি হিসেবে সাবেক পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেমনাথ রায়, শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশীদ, নির্বাহী সদস্য শেখ আব্দুর রশিদ তোতা, কাশী কুমার দাস, বিধান চক্রবর্তী বাসু, মোঃ মোস্তাক খান সহ হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ…

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 1 views
‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

  • By Admin
  • June 14, 2026
  • 16 views
ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 7 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 30 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল