‎মশালের চর স্কুলে গেস্ট শিক্ষক দিয়ে প্রতিশ্রূতি রাখলেন শাহাদত,খুশি চরবাসী

‎কুড়িগ্রাম প্রতিনিধি:
‎চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে গেস্ট শিক্ষক নিয়োগ দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ শাহাদত হোসেন সাদ্দাম।
‎তিনি জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন।মানুষের কল্যানে মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানান তিনি।

‎জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র ধরলা নদী বেষ্টিত মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছিল। বছরে একবারও শিক্ষক উপস্থিত না থাকার অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরা। এতে করে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল।

‎গত ২৭ রমজানে এলাকাবাসীর এই দুরবস্থার কথা শুনে শাহাদত হোসেন সাদ্দাম নিজ খরচে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন এবং বিদ্যালয়ে গেস্ট শিক্ষক নিয়োগ দেন।

‎এতে করে বর্তমানে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শাহাদত হোসেন সাদ্দামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎এ বিষয়ে মোঃ শাহাদত হোসেন সাদ্দাম বলেন, “চরাঞ্চলের শিশুরাও যেন ন্যূনতম শিক্ষা পায়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

‎স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং চরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 70 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 4 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই