মোবাইল গেমে আসক্তি: আম গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ ইমরান আলী (গোলাপ) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাসুদ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কানসাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঠগর এলাকার বাসিন্দা এবং কাবির হোসেনের একমাত্র ছেলে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার কানসাট শ্মশান ঘাট এলাকার একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টার দিকে বাগানে কাজ করতে গিয়ে কয়েকজন ব্যক্তি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাসুদকে দেখতে পান। পরে বিষয়টি দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল গেমে অতিরিক্ত আসক্তির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই বেদার উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মারামারি মামলা, ধর্ষণ মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা…

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 17 views
কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • By Admin
  • April 20, 2026
  • 24 views

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 56 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

  • By Admin
  • April 20, 2026
  • 13 views
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 6 views
চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার