তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে শিশুকে উদ্ধার করা
হয়েছে এবং শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা মোছাঃ রিয়া মনি (২০) ও মোঃ আরিফ হোসেন (২৫) চলতি বছরের জানুয়ারিতে ইসলামী শরীয়া অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে পাঁচ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম গ্রহন করেন।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সন্তানের ডায়াপার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিমান করে রিয়া মনি বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শিশুটিকে সঙ্গে নিতে চাইলে স্বামী বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন ২০ এপ্রিল দুপুর ১টার দিকে রিয়া মনি তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ,রায়সুল রহমানের
হস্তক্ষেপে পুলিশ সাব-ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পাঁচ মাসের শিশু ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

Related Posts

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 17 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 17 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 41 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই