
পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে,গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক মো আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া খানপুকুর কেন্দ্রীয় গোরস্থান এলাকা থেকে মোঃ স্বপন (২৮) নামের এক ব্যক্তিকে নেশাজাত ট্যাবলেট ৫শ পিস ট্যাপেন্ডাডল সহ আটক করে। আটককৃত ব্যক্তি তেতুলিয়া উপজেলার রৌশনপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতার কৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও মাদক ক্রেতা বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









