কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের পূর্বপাড়ায় গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং এক নবীন উদ্যোক্তা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের প্রধান দরজার দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পাশের ঘরের মূল ফটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে ভুক্তভোগীরা বের হতে না পারেন।

এ সময় চোরেরা ঘরের ভেতরে থাকা হাঁসের খামার থেকে প্রায় ২০টি হাঁস ও কিছু পুরনো মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান,

হাঁসের শব্দ পেয়ে তারা পাশের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে বাইরে থেকে তালাবদ্ধ থাকায় বের হতে পারেননি। পরে মোবাইল ফোনে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে তালা ভেঙে তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগীর অভিযোগ, তাদের বাড়ির পাশের একটি মাজারে প্রতিদিন গাঁজার আসর বসে এবং সেখানে বহিরাগত লোকজনের আনাগোনা থাকে। সেখান থেকেই এ ধরনের চুরির পরিকল্পনা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

এ ঘটনায় তিনি মাজারের খাদিমকে সরাসরি দায়ী করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, “এই চুরির ঘটনায় আমি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। একজন নতুন উদ্যোক্তা হিসেবে এটি আমার জন্য বড় ধাক্কা।”
এদিকে, স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার ও মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

Related Posts

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩…

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্হানীয় সরকার বিভাপ স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 8 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 5 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

  • By Admin
  • June 16, 2026
  • 13 views
জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

  • By Admin
  • June 16, 2026
  • 20 views
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

  • By Admin
  • June 16, 2026
  • 15 views
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা