পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে কলেজ শিক্ষার্থীসহ কয়েকজন কিশোরীর অশ্লীল ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা হুমকি ও মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে সোমবার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসীরা। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন, মাগুড়া প্রধান পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান, ফিরোজ আখতার প্রধান, শিক্ষিকা শিল্পী বেগম, গৃহিনী লুৎফা বেগম, শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীলভাবে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় যুবক তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করায় অভিযুক্তের ভাই তইবুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। বক্তারা আরও বলেন, শুধু হুমকিই নয়; এলাকাবাসীর সঙ্গেও অসদাচরণ এবং মারধরের চেষ্টার মত ঘটনাও ঘটছে। তারা অবিলম্বে তইবুল ইসলামকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Related Posts

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩…

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্হানীয় সরকার বিভাপ স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 9 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 6 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

  • By Admin
  • June 16, 2026
  • 13 views
জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

  • By Admin
  • June 16, 2026
  • 21 views
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

  • By Admin
  • June 16, 2026
  • 15 views
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা