নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুকচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই হাসান (২৬)।

এ ঘটনায় ঘাতক হাসানসহ দুজনকে আটক করেছেন পুলিশ।

২ মে ২০২৬ ইং শনিবার সকালে নরসিংদীর শহরে সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ও অভিযুক্ত দুজনই রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন এর আতশ আলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলাম এর ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এরা পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে আল আমিন ও হাসান মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

তাদের বোন তাসলিমা বেগমকে একই এলাকার নাইম দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভয়ে তারা গ্রামে চলে যান।

কয়েকদিন আগে বিষয়টি মীমাংসা করে আবার শহরে ফিরে আসেন তারা।স্বজনদের দাবি, এই বিরোধের জেরে ছোট ভাই হাসান ক্ষুব্ধ ছিলেন। ঘটনার আগের রাতে তিনি আল আমিনকে হুমকি দেন। পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সাটিরপাড়া এলাকায় হাসান কাঁচি দিয়ে তাকে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন,পরিবারের ভেতরের বিরোধ এবং বাইরের চাপ,দুইয়ের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। নিহতের বোন তাসলিমা বেগম অভিযোগ করেন,নাইম তাকে দীর্ঘদিন ধরে ফোনে বিরক্ত করতেন এবং কথা না বললে ভাইদের হত্যার হুমকি দিতেন।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার…

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   উপযুক্ত নথিপত্র এবং প্রমাণ থাকার পরও নিজেদের আইনসংগত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে চরম বর্বরতা ও লাঞ্ছনার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। পাওনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • By Admin
  • June 19, 2026
  • 13 views
চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • By Admin
  • June 19, 2026
  • 22 views
পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

  • By Admin
  • June 18, 2026
  • 26 views
কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

  • By Admin
  • June 18, 2026
  • 23 views
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

  • By Admin
  • June 18, 2026
  • 26 views
আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​

  • By Admin
  • June 18, 2026
  • 23 views
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​