দুর্গাপুর কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

মোঃ সিহাব আলম সম্রাট, রাজশাহী

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাশিমপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (১ মে), ১৮ বৈশাখ, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং কাশিমপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ উৎসব সকাল থেকেই পরিণত হয় গ্রামীণ জনপদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

গ্রামীণ ঐতিহ্য, বাংলা সংস্কৃতি ও নববর্ষের চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণে ছিল গ্রামীণ পণ্যসামগ্রী, শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন, স্থানীয় ঐতিহ্যবাহী উপকরণ, সামাজিক সম্প্রীতির বহিঃপ্রকাশ এবং দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, যুবসমাজ, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে, যা পুরো কাশিমপুরকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

অনুষ্ঠানে যুবদল নেতা মাহবুব আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সহকারী শিক্ষক আবু বক্কর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাসান ফারুক ইমাম (সুমন)।

এছাড়াও সম্মানিত উপস্থিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৬নং মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাদৎ হোসেন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম মানজান আলী, ৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, ৪নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জেহের আলী, মেলা উদযাপন কমিটির সভাপতি জয়নাল সরকার, বিএনপি নেতা আব্বাস আলীসহ কাশিমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

আয়োজকরা জানান, বাংলা নববর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, গ্রামীণ সংস্কৃতির শেকড়কে শক্তিশালী করা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয়দের মতে, কাশিমপুরে এ ধরনের আয়োজন শুধু বিনোদনের পরিসর তৈরি করে না, বরং সামাজিক ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্বিকভাবে অনুষ্ঠানটি সফল করতে কাশিমপুর ৪নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। গ্রামীণ আবহ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাশিমপুরের বৈশাখী মেলা হয়ে ওঠে নববর্ষ উদযাপনের এক অনন্য দৃষ্টান্ত।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ঈদুল আজহা’ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন), রোজ শুক্রবার…

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   উপযুক্ত নথিপত্র এবং প্রমাণ থাকার পরও নিজেদের আইনসংগত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে চরম বর্বরতা ও লাঞ্ছনার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। পাওনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • By Admin
  • June 19, 2026
  • 14 views
চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  • By Admin
  • June 19, 2026
  • 23 views
পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

  • By Admin
  • June 18, 2026
  • 28 views
কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

  • By Admin
  • June 18, 2026
  • 25 views
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ

আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

  • By Admin
  • June 18, 2026
  • 26 views
আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল

নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​

  • By Admin
  • June 18, 2026
  • 24 views
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​